সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দল। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাসের ব্যাটে সাবধানী শুরু পেয়েছিল বাংলাদেশ। মাঝে দ্রুত উইকেট পতনের পর শেষদিকে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৪১ রান।